সুরমা নদীর বুকের মানিক শুটকী নদী নাম
সেই নদীর তীরেতে ভাইরে বানিয়াচঙ্গ গ্রাম।
দিগে পাশে তিন চারিমাইল এ গেরামটি ভাই
একশ বিশ মহল্লা নিয়া তাহারই রোশনাই।
গড়ের খালটি চারদিকেতে বহিয়া চইলাছে
গলার মাঝে মালা যেমন শোভা পাইতাছে।
লাখের অধিক বসত সেতায় হিন্দু-মুসলমান
কমলাবতী সাগরদিঘীর রইয়াছে সুনাম।
আরে ও------ও---------ও--------
বানিয়াচঙ্গ এর জন্ম নিয়া ধন্য মোর তাই
মনসুর বয়াতি ছিলেন এই গ্রামের জানি
শ্যাম বাউলের এক ভরাটা কান্দে দিনরজনী।
কাঁন্দ্যা গেলো আলাল-দুলাল জনমের মতন
বানিয়াচঙ্গ এর সেই কাহিনী শুনেন দিয়া মন।
এই দুনিয়া ঘুরলেন যিনি সাইকেল চড়িয়া
রামনাথ বিশ্বাস নামটি তাহাঁর শুনেন সুজনীয়!
কবি জয়তুন বিশ্বাস ছিলো উদ্ভাদ রতন
যার পরশে পাইলা কত জ্ঞানের দরশন।
বারিয়াচঙ্গ এর জারি ভাইরে এই করিলাম শেষ
সালাম আদাব সবাইরে ভাই জানাইলাম অশেষ।।


৭:২০ AM
Posted in: